রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা সিংহাসন পুনরুদ্ধার সাদিয়ার

সিংহাসন পুনরুদ্ধার সাদিয়ার

নারীদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় সিংহাসন পুনরুদ্ধার করলেন পাকিস্তানের ৩০ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল। 

আজ নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

অস্ট্রেলিয়ার পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ও ভারতের স্পিনার দীপ্তি শর্মাকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে উঠেন সাদিয়া। বর্তমানে তার রেটিং ৭৪৩। 

গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন সাদিয়া। প্রথম ম্যাচে উইকেট না পেলেও, পরের দুই ম্যাচে ২ ও ৩ উইকেট শিকার করেন তিনি। 

এর আগে ২০২৪ সালের অক্টোবরে প্রথম এবং গত বছর দ্বিতীয়বারের মত র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাদিয়া।

বোলারদের র‌্যাংকিং তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন দীপ্তি। শীর্ষ স্থান থেকে চারে নেমে গেছেন সাদারল্যান্ড। 

ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়া বেথ মুনি। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।



খুঁজুন