সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সিংড়ায় নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে গেল ড্রেন

সিংড়ায় নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে গেল ড্রেন

নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের বিলদহর বাজারে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে গেছে ড্রেন। এলাকাবাসীর অভিযোগ সিমেন্ট কম ও বালি বেশি দেওয়ায় ড্রেন ভেঙে গেছে।

সোমবার (২৭জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, এলজিএসপি প্রকল্পের আওতায় ৩২৮ মিটার ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন চামারী ইউনিয়ন পরিষদ। কাজের ব্যয় ধরা হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার টাকা।

প্রকল্প সভাপতি ও ৮নং ওয়ার্ড সদস্য আশরাফুল সরদার বলেন, আজ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে গতকাল ভেঙে গেছে। পুনরায় কাজটি করা হবে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, বৃষ্টির কারণে নির্মাণাধীন ড্রেন ভেঙে গেছে। আগামীকাল থেকে পুনরায় কাজ শুরু হবে। তবে সিমেন্ট কম দেয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, ড্রেন ছিল ৫ ইঞ্চি দেয়ালের, সেখানে পানির চাপ বেশি হওয়ায় ১০ ইঞ্চি দেয়ালের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখন ১০ ইঞ্চি দেয়ালের ড্রেন নির্মাণ করা হবে।

খুঁজুন