সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্য আটক

সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্য আটক

সোহেল রানা ,রায়গঞ্জ (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের রায়গঞ্জে আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, হাসুয়া, বিভিন্ন সাইজের লোহার রড, কাটার মেশিন এবং একটি ট্রাক জব্ধ করা হয়।

শনিবার  রাতে রায়গঞ্জ থানার চান্দাইকোনা ইউনিয়নের অর্ন্তগত বল্লাভেঙ্গুর বটতলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার মোজাফফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মমিন (২০), আবু তালেবের ছেলে আশরাফুল আকন্দ (২৫), মৃত সিদ্দিক সেখের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২২), মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ নূরনবী সেখ (২০) ও টাঙ্গাইল জেলার বেলতা গ্রামের হামিদ ম-লের ছেলে আবুল কালাম (৩২)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে রায়গঞ্জ উপজেলার শিমলা থেকে রানীরহাটগামী আঞ্চলিক সড়কের চান্দাইকোনা ইউনিয়নের বল্লাভেঙ্গুর বটতলা তিন রাস্তার মোড় এলাকায় একটি ট্রাকসহ একটি ডাকাতদল অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত দেড়টার সময় ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করলে ডাকাত দলের মধ্য থেকে ৫জন আসামীকে একটি ট্রাকসহ আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো দা, হাসুয়া, বিভিন্ন সাইজের লোহার রড, একটি কাটার মেশিন এবং একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই উপ-পরিদর্শক মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামী দেখিয়ে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। 

খুঁজুন