সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ইটভাটার কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। অভিযানে সহকারী পরিচালক তুহিন আলমসহ জেলা আনসার ও থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। অভিযান চলাকালে রায়গঞ্জ উপজেলার বিলচন্ডী এলাকায় অবস্থিত মেসার্স তানজিলা ব্রিকসের বিরুদ্ধে গ্যাস নির্গমনের কারণে পার্শ্ববর্তী কৃষিজমির ব্যাপক ক্ষতির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে মেসার্স সুফিয়া ব্রিকস, মেসার্স রুহি ব্রিকস, মেসার্স রাণীনগর ব্রিকস (এমআরএনবি), মেসার্স আশা ব্রিকস এবং মেসার্স তানজিলা ব্রিকস। এর মধ্যে মেসার্স সুফিয়া ব্রিকস ও মেসার্স রুহি ব্রিকসকে ২ লাখ টাকা করে, মেসার্স রাণীনগর ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স আশা ব্রিকসকে সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং মেসার্স তানজিলা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তানজিলা ব্রিকসের কিলন সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খুঁজুন