রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা শিরোপা ফয়সালা হবে কি আজ?

শিরোপা ফয়সালা হবে কি আজ?

ইয়াশফি রহমান: প্রাইম ব্যাংকের সামনে সুপার লিগের তৃতীয় রাউন্ডে দাঁড়াতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একই অবস্থা লিজেন্ডস অব রূপগঞ্জের। মিরপুরে তাদের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড।

শিরোপা প্রত্যাশী দুই ক্লাবের হারে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার ফয়সালা হয়নি তৃতীয় রাউন্ডে। আজ চতুর্থ রাউন্ড মাঠে গড়াবে। আজ কি শিরোপার ফয়সালা হবে? শেখ জামাল জয়ে ফিরতে মরিয়া। সঙ্গে প্রথম শিরোপা জয়ের অপেক্ষা দীর্ঘ করতে চায় না তারা।

কোচ সোহেল ইসলাম গণমাধ্যমকে বললেন, ‘ব্যাটিং-বোলিংয়ে আমাদের একটি বাজে দিন গেছে। এর আগে আমরা টানা জিতেছি। ভুল করেছিলাম। কিন্তু জয়ে সেগুলো আড়াল হয়েছে। সামনের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা শিরোপা জিততে চাই। এজন্য জিততেই হবে।’

মিরপুরে শেখ জামালের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। রাউন্ড রবিন লিগে শেখ জামাল বিকেএসপিতে আবাহনীকে ৫ উইকেটে হারিয়েছিল। এবার নিশ্চয়ই বদলা নিতে মুখিয়ে খালেদ মাহমুদের শিষ্যরা।

শেষ রাউন্ডে মিরপুরে তারা মাশরাফি, সাকিব, চিরাগ জানিদের আটকে দারুণ ম্যাচ জিতেছিল। মোসাদ্দেকের অলরাউন্ড পারফরম্যান্সে হেসেছিল প্রতিযোগিতার হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। এবার শিরোপার লড়াইয়ে না থাকলেও দারুণভাবে লিগ শেষ করতে চান মোসাদ্দেক, ‘আমরা হয়তো শিরোপা জিততে পারব না। কিন্তু শেষ ম্যাচগুলো জিতে ভালোভাবে লিগ শেষ করতে চাই। সামনে আমাদের দুটি ম্যাচ। দুটি ম্যাচই জিততে চাই।’

লিগে ব্যাট-বল হাতে সমান তালে পারফর্ম করেন মোসাদ্দেক। ১৩ ম্যাচে ৬৪৩ রান করেছেন। বল হাতে উইকেট ১২টি। শেষ দুই ম্যাচে পারফর্ম করে নিজেকেও ভালো অবস্থানে দেখতে চান মোসাদ্দেক।

এদিকে বিকেএসপিতে মাশরাফিদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ ম্যাচে তারা হেরে যাওয়ায় শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়েছে। আজ শেখ জামাল জিতে গেলে তাদের উৎসব শুরু হয়ে যাবে। মাশরাফিরা শেষ দুই রাউন্ডে জিতলেও তাদের ধরতে পারবে না। ২২ পয়েন্ট নিয়ে শেখ জামাল এখন শীর্ষে। ১৮ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ দুইয়ে।

শেখ জামাল আবাহনীকে হারালে পয়েন্ট হবে ২৪। তখন রূপগঞ্জের দুই ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ২২। ২ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা যাবে শেখ জামালের ঘরে। সমীকরণ কি হবে, সেদিকে না তাকিয়ে রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ নিজেদের খেলায় মনোযোগী।

তবে একটি সমীকরণে শেখ জামাল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। রূপগঞ্জ গাজী গ্রুপের কাছে হারলে এবং শেখ জামাল আবাহনীর বিপক্ষে জয় না পেলে কালই প্রথম লিগ শিরোপা উদযাপন করতে পারবে শেখ জামাল। তবে রূপগঞ্জ জিতে গেলে এবং শেখ জামাল হেরে গেলে শিরোপার ফয়সালা হবে শেষ রাউন্ডে।

খুঁজুন