রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা শিশুদের পরীক্ষামূলক টিকাদান শুরু ১১ আগস্ট

শিশুদের পরীক্ষামূলক টিকাদান শুরু ১১ আগস্ট

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক টিকাদান কার্যক্রম আগামী ১১ আগস্ট শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘শিশুদের জন্য আমরা ১৫ লাখ টিকা পেয়েছি। সবকিছু ঠিক থাকলে ১১ আগস্ট থেকে প্রথমে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে। পরে ২৬ আগস্ট থেকে পুরোদমে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

আজ দুপুর ১২টার দিকে রাজধানীর নিপসম অডিটেরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখনো প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা পরে আর পাওয়া যাবে না। দ্বিতীয় ডোজের জন্য আমাদের কাছে যে পরিমাণ টিকা আছে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। যারা এখনো টিকা নেননি, তারা দ্রুত টিকা নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। ফলে আমরা করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এখনো অনেকে দ্বিতীয় ডোজ নেননি। তাদেরকে বলতে চাই, দ্বিতীয় ডোজ না নিলে কিন্তু বুস্টার ডোজও পাবেন না।

খুঁজুন