রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি সকল ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব’-এমপি মিলন

সকল ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব’-এমপি মিলন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, তৃনমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।

শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ষীবাওয়া বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগে দলের কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, পরে ‘ভাই’। দল না থাকলে ভাই থাকবে না।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো. হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সরদার সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মহিদ হোসেন স্বপন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

খুঁজুন