সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সলঙ্গায় তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক

সলঙ্গায় তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় তিন কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ । রবিবার ভোর রাতে থানার হাটিকমরুল গোলত্বর এলাকায় যাত্রীবাহি বাসে অভিযান পরিচালানা করে তিন কেজি গাঁজা সহ আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী শহিদুল ইসলাম  কুড়িগ্রামের রাজহাট থানার পলাশপুর গ্রামের মৃত্য আব্দুস সালামের ছেলে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, রবিবার (২৮আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাত্রীবাহি বাস সাইমন এন্টার প্রাইজ  (ঢাকা মেট্রো –ব- ১৫-৮৮-২৫)  তিন কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

খুঁজুন