সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারাল বার্সা স্লো ওভার-রেটের কারণে পাকিস্তানকে জরিমানা, কাটা হলো পয়েন্ট গ্যালার্দোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ইকুয়েডর বিদ্যুৎকেন্দ্রের জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ ফিলিপাইনে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে গুলিতে নিহত ৩, আহত ১৫ লিগ্যাল এইড-এর জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন
খেলাধুলা স্লো ওভার-রেটের কারণে পাকিস্তানকে জরিমানা, কাটা হলো পয়েন্ট

স্লো ওভার-রেটের কারণে পাকিস্তানকে জরিমানা, কাটা হলো পয়েন্ট

বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ধীর গতির ওভার-রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ১১ পয়েন্ট কাটা হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশৃঙ্খলায় ভরা এই সফরে পাকিস্তান ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। সফরের মাঝপথে প্রধান কোচ সরফরাজ আহমেদকে বরখাস্ত করা এবং সাত খেলোয়াড়কে দল থেকে বহিষ্কারের ঘটনায় সফরটি ব্যাপকভাবে বিতর্কিত হয়ে ওঠে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, এজবাস্টনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪৫৩ রান করার সময় পাকিস্তান গ্রহণযোগ্য ওভার-রেট বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

আইসিসি বলেছে, “সময়ের জন্য প্রাপ্য ছাড় হিসাব করার পর দেখা গেছে, নির্ধারিত লক্ষ্যের চেয়ে পাকিস্তাান ১১ ওভার পিছিয়ে ছিল।”

নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে একটি দল যত ওভার কম বোলিং করে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানা ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।

পয়েন্ট কাটার পর নয়টি ডব্লিউটিসি টেস্টে পাকিস্তানের পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচ। তারা টেবিলের একেবারে তলানিতে রয়েছে।

খুঁজুন