রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠি

সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠি

১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানুল্লাহ আমান বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চান তারা। শান্তিপূর্ণ সমাবেশ করা হবে জানিয়ে নেতারা বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেয়া না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন যায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করার বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে দলটি। 

খুঁজুন