বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন সমালোচনায় মাহিয়া মাহি

সমালোচনায় মাহিয়া মাহি

বছরজুড়েই কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কখনও বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে, কখনও সন্তান নিয়ে। কখনওবা আবার রাজনৈতিক মাঠে দাপিয়ে বেড়ানোর জন্য খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

এবার মাহির একটি স্ট্যাটাস নিয়ে শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়, যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীরা ভাবছেন, হয়তো হতাশা থেকে এমন কথা বলেছেন মাহি।

গত ১৬ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটস দিয়েছেন তিনি। ক্যাপশনে মাহি লিখেছেন, ‘ঝগড়া করারও কেউ নেই।’ অভিনেত্রী পোস্টটি করা মাত্রই তার কমেন্টসবক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে। আরেকজন লেখেন, কোনো চিন্তা করবেন না, যার কেউ নেই তার জন্য আমি আছি।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহি-রাকিব।

খুঁজুন