রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা সমান বেতন পাবেন নিউজিল্যান্ডের নারী ও পুরুষ ক্রিকেটাররা

সমান বেতন পাবেন নিউজিল্যান্ডের নারী ও পুরুষ ক্রিকেটাররা

এখন থেকে সমান বেতন পাবেন নিউজিল্যান্ডের নারী ও পুরুষ ক্রিকেটাররা। এ বিষয়ে সম্মত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, ছয়টি বড় সংস্থা ও নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

ক্রিকেটের সব ফরমেট ও প্রতিযোগিতায় সমান কাজের জন্য সমান বেতন পাবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এ বিষয়ে ৫ বছর মেয়াদী একটি চুক্তি হয়েছে। ১ আগস্ট থেকে চুক্তিটি কার্যকর হবে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, ‘এ চুক্তির ফলে নিউজিল্যান্ড ক্রিকেট, গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের মধ্যে আর বৈষম্য করা যাবে না। আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ভিতটা তৈরি হলো।’

খুঁজুন