শিক্ষা ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বিশেষ সম্পূরক পরীক্ষার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় এই শিক্ষার্থীদের সুযোগ করে দিতে উদ্যোগ নেওয়া হলেও দেশের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় এতে সাড়া দেয়নি। ইউজিসির আহ্বান ও গণমাধ্যমের লেখালেখির পর কিছু বিশ্ববিদ্যালয় নীতিমালায় পরিবর্তন আনলেও ঢাকা, জাহাঙ্গীরনগর ও বুয়েট এখনো আগের অবস্থানে অনড় রয়েছে। ফলে তিন লাখের বেশি শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এই তিন প্রতিষ্ঠানের নীতিমালায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। অথচ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন এনেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অল্পের জন্য এক বা দুটি বিষয়ে পাস করতে না পারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ বন্ধ করে দেওয়া এক ধরনের অবিচার। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের এক বছর অপচয়ের পাশাপাশি মানসিক চাপ চরম আকার ধারণ করে।
১৯৭৩ সালের আদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোর আইনে সম্পূরক পরীক্ষার্থীদের ভর্তিতে সরাসরি কোনো আইনি বাধা নেই। মূলত নিজস্ব ভর্তি নীতির বেড়াজাল এবং অনড় মনোভাবের কারণেই এই শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে না। রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি একই আইনের অধীনে থেকে নীতিমালায় পরিবর্তন আনতে পারে, তবে অন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষেও তা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের কথা বলা হলেও ছাত্রকল্যাণ ও ন্যায্যতার বিষয়টি এড়িয়ে যাওয়া সমীচীন নয়।
এমতাবস্থায় উদ্ভূত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের আচার্য বা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। আইনি বিধান অনুযায়ী আচার্যের পরামর্শ বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনার পরও শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো অনড় থাকায় এখন আচার্যের উদ্যোগই হতে পারে লক্ষাধিক শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তনের একমাত্র ভরসা।
সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
শিক্ষা ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বিশেষ সম্পূরক পরীক্ষার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় এই শিক্ষার্থীদের সুযোগ করে দিতে উদ্যোগ নেওয়া হলেও দেশের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় এতে সাড়া দেয়নি। ইউজিসির আহ্বান ও গণমাধ্যমের লেখালেখির পর কিছু বিশ্ববিদ্যালয় নীতিমালায় পরিবর্তন আনলেও ঢাকা, জাহাঙ্গীরনগর ও বুয়েট এখনো আগের অবস্থানে অনড় রয়েছে। ফলে তিন লাখের বেশি শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এই তিন প্রতিষ্ঠানের নীতিমালায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণের
বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। অথচ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন এনেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অল্পের জন্য এক বা দুটি বিষয়ে পাস করতে না পারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ বন্ধ করে দেওয়া এক ধরনের অবিচার। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের এক বছর অপচয়ের পাশাপাশি মানসিক চাপ চরম আকার ধারণ করে।১৯৭৩ সালের আদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোর আইনে সম্পূরক পরীক্ষার্থীদের ভর্তিতে সরাসরি কোনো আইনি বাধা নেই। মূলত নিজস্ব ভর্তি নীতির বেড়াজাল এবং অনড় মনোভাবের কারণেই এই শিক্ষার্থীরা সুযোগ
পাচ্ছে না। রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি একই আইনের অধীনে থেকে নীতিমালায় পরিবর্তন আনতে পারে, তবে অন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষেও তা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের কথা বলা হলেও ছাত্রকল্যাণ ও ন্যায্যতার বিষয়টি এড়িয়ে যাওয়া সমীচীন নয়।এমতাবস্থায় উদ্ভূত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের আচার্য বা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। আইনি বিধান অনুযায়ী আচার্যের পরামর্শ বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনার পরও শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো অনড় থাকায় এখন আচার্যের উদ্যোগই হতে পারে লক্ষাধিক শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তনের একমাত্র ভরসা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত