রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি সংলাপে বসছে বাংলাদেশ-ভারত

সংলাপে বসছে বাংলাদেশ-ভারত

প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। ভারতের নয়াদিল্লিতে আজ অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, সংলাপে প্রতিরক্ষা খাতে ভারতের দেওয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপাক্ষিক সহযোগিতা, নিরাপত্তা ইস্যু বিশেষ করে জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সফর বিনিময়সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, এটি বাৎসরিক ডিপেন্স ডায়লগ। গত দুই বছর হয়নি। প্রতিরক্ষা নিয়ে ভারতের সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্ক। রেগুলার আর্মি চিফ, নেভি চিফদের এক্সচেঞ্জ হচ্ছে। এয়ার চিফরাও আসা-যাওয়া করছেন। ওদের শিপ আসে। প্রচুর ট্রেনিং হচ্ছে। সেগুলোর একটা গুচ্ছ করে ডিপেন্স ডায়লগ। আরও কীভাবে সম্পর্ক বাড়ানো যায়, সেটি আলোচনায় থাকবে।

খুঁজুন