রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক

সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন , সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)পবিত্র মাহে রমজান উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বানীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।

তিনি বলেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা বলেন— ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এ কারণে এ মাসের বিশেষ গুরুত্ব অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে আরও বলা হয়, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। এ মাসের মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়। এ সময় তিনি মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।



খুঁজুন