বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
স্বাস্থ্য ও চিকিৎসা সংযুক্তাসহ সেন্ট্রালের চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সংযুক্তাসহ সেন্ট্রালের চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ভুল চিকিৎসায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তাসহ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিএমডিসির শৃঙ্খলা কমিটি।

২৩ জুন দুপুরে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়ে বিএমডিসি মহাসচিব ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী এক্সিকিউটিভ কমিটিকে অনিয়মের কথা জানিয়ে এই সুপারিশ করেন।

বিএমডিসি মহাসচিব বলেন, বিএমডিসি শৃঙ্খলা কমিটি যে হাসপাতালে ঘটনাটি ঘটেছে এবং যে চিকিৎসকরা এখানে জড়িত ছিলেন, তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে। তাদের বক্তব্য সংগ্রহ করে বিএমডিসির কাছে পাঠালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। BMDC অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী বলেন, আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সমাধান করে থাকি। সেখানে যদি কোনো আইনের ব্যত্যয় পাই, তাহলে সে আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।

বিএমডিসি মহাসচিব জানান, শৃঙ্খলা কমিটি হওয়ার পরে প্রতি মাসেই অভিযোগগুলোর ব্যাপারে আলোচনা করা হয়। আমরা দ্রুতসময়ের মধ্যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তবে বিচারিক প্রক্রিয়ায় অনেকের স্বাক্ষর গ্রহণ করতে হয়। অনেককিছু আলামত গ্রহণ করতে হয়। এ সংক্রান্ত কিছু কমিটিও গঠন করতে হয়।

এ সময় আঁখি ও তার নবজাতকের ক্ষেত্রেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডা. সংযুক্তা সাহার নিবন্ধন নবায়নের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএমডিসি মহাসচিব বলেন, ডা. সংযুক্তা সাহা নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেছেন। তবে আবেদনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়, তার নিবন্ধন নবায়নের বিষয়টি ‘আপ হেল্ড’ করে রাখা হয়েছে। যদিও বিএমডিসি ওয়েবসাইটে ডা. সংযুক্ত সাহার নিবন্ধন আপডেট দেখাচ্ছে।

খুঁজুন