সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর শোক দিবস উপলক্ষে বিন্দুবাসিনী সঃ বালক উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচী

শোক দিবস উপলক্ষে বিন্দুবাসিনী সঃ বালক উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচী

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইলঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টাঙ্গাইল বিন্দুবাসিনী  সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে অত্র বিদ্যালয়ের  আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‍্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও প্রতিযোগিদের মাঝে  পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আ ন ম বজলুর রহমানের  সঞ্চালনায় সিনিয়র শিক্ষক মোঃ আঃ রাজ্জাক মিয়া, মোঃ মুজিবর আল মামুন,খন্দকার মোস্তাফিজুর রহমান ও দশম শ্রেণির শিক্ষার্থী ইফতি হাসান রাজ, আদিত্য  সাহা, নবম শ্রেণির শিক্ষার্থী কামরুজ্জামান আপন প্রমুখ বক্তব্য রাখেন ।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খুঁজুন