সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্রসহ আটক-৩

সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্রসহ আটক-৩

অনুপ সিংহ,নোয়াখালী 

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১ টি দেশীয় তৈরী সচল একনালা বন্দুক, ৪ টি কার্তুজ ও ৩ টি মোবাইলসহ তিনজনকে আটক করেন পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০ টার সময় উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রাম ডেগা হাজীর বাড়ীর মেইন গেইটের সামনের খালি জায়গা হইতে আলামত উদ্ধার ও আসামীদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেন।

শুক্রবার (৮ই জুলাই) দুপুরের দিকে আটককৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবগ্রাম ডেকা হাজী বাড়ির সামনে অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী সচল একনালা বন্দুক, যাহার ফ্যায়ারিং পিন, ট্রিগার, রিকয়েল স্প্রিং সংযুক্ত এবং ৪ টি কার্তুজ ও ৩ টি মোবাইল সহ তিন অস্ত্রধারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আসামীদেরকে গ্রেফতার পূর্বক হেফাজতে নেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।

খুঁজুন