রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা সোনাইমুড়ীতে জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম

সোনাইমুড়ীতে জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নারী পেট জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম দিয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদীর মা ও শিশু হাসপাতালের জোড়া লাগা শিশুর জন্ম দেন তিনি।

বর্তমানে ওই যমজ শিশু ও তাদের মা মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪১২ নম্বর কক্ষে চিকিৎসাধীন।  শিশুর মা শারমিন আক্তার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজীরখিল গ্রামের নুরুল আমিনের স্ত্রী।

শিশুদের দাদা মো. মিজানুর রহমান বলেন, জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুজনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। পরিবারের লোকজনের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেন।

ডা. শাহানারা আক্তার লিপি বলেন, এ যমজ নবজাতক দু’টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়  নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে।

খুঁজুন