মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মহানগর সোনারগাঁয়ে ৩৫টি নতুন ঘর পেল গৃহহীন পরিবার

সোনারগাঁয়ে ৩৫টি নতুন ঘর পেল গৃহহীন পরিবার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলেন ৩৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।

গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁয়ে জেলা অডিটরিয়ামে ৩৫টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল জব্বার প্রমুখ। এসময় অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে সোনারগাঁয়ে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এ ৩৫টি ঘর নির্মাণ করা হয়েছে। এর আগে দু’ধাপে সোনারগাঁয়ে দুই শতাধিক পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।

খুঁজুন