বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা সোনারগাঁয়ে ৫০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্বোধন

সোনারগাঁয়ে ৫০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্বোধন

সোনারগাঁ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নব নির্মিত ভবন  উদ্বোধন করা হয়েছে।  রোববার স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা ভবনটি উদ্বোধন করে স্বাস্থসেবার জন্য খুলে দেওয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও আরোচনা সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পরিচালক ফরিদ হোসেন মিঞাঁ, নারায়ণগঞ্জের সিভিল সার্জ আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাবরিনা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা আ'লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল। 

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব প্রমূখ। 

নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করায় সাধারন মানুষ আগের চেয়ে বেশী স্বাস্থ্য সেবা পাবেন। বর্তমান সরকার মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেই এখন সাধারন মানুষ মাতৃত্বকালীন অস্ত্রোপচার, ইসিজি করা যাচ্ছে। 

খুঁজুন