সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে আটোচালক নিখোঁজ

সোনারগাঁয়ে আটোচালক নিখোঁজ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ এলাকায় গত দুদিন ধরে আব্দুল বাছেদ মিয়া (৫১) নামে এক অটোচালক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বড় ভাই আব্দুল হক মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারন ডায়েরী করেছেন। নিখোজঁ বাছেদ মিয়া উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। সাধারন ডায়েরীর বিবরনীতে উল্লেখ করা হয়, গত শুক্রবার রাতে অটো চালানোর পর আর বাসায় ফিরেনি। পরে ওইদিন রাত ১০টার বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও পাওয়া যায়নি। পরের দিন শনিবার মধুমতি সিএনজি স্টেশনে তাকে একজন দেখেছেন বলে সিএনজি স্টেশনের সিসিটিভি ফুটেজ তাকে দেখা যায়।ওই দিন বিকেল ৫টার দিকে সে অজ্ঞাত ৩জন যাত্রী নিয়ে অবস্থান করছিলো। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, জিডি পাওয়ার পর নিখোঁজ অটোচালকে খুজে বের করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। 

খুঁজুন