সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে দুই দোকানে আগুন, ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সোনারগাঁয়ে দুই দোকানে আগুন, ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ:  

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি বাজারে সোমবার ভোরে অগ্নিকান্ডে দুই দোকান ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে একটি কনফেকশনারী ও একটি টেইলারের দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।  বৈদ্যেতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার।

জানা যায়, উপজেলার বারদি বাজারের বটতলা এলাকায় শরীফা কনফেকশনারী ও  সালাউদ্দিন টেইলার্সে সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লাগে। আগুনে কনফেকশনারী দোকানের ফ্রিজ, টিভি সিসি ক্যামেরা, মনিটর, পন্য সামগ্রী ও টেইলার্সের দোকানের মেশিন, কাপড় পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

শরীফা কনফেকশনারীর মালিক আজিজুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোরে বাজার থেকে একাধিক মানুষ ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকানসহ দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

খুঁজুন