রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

 সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌর এলাকার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সফল জননী ২০২২, আসমা আখতারী ও হুরুন নেসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে এ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ পারভিন, সমাজ সেবক মোতালেব মিয়া স্বপন ও সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের শিক্ষক কামাল হোসেন, সমাজ সেবক খোকন মোল্লা, আব্দুর রব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতানা প্রমূখ। 

খুঁজুন