সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নানি নাতির মৃত্যু

সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নানি নাতির মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধিঃ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের ধাক্কায় নানী আনোয়ারা বেগম (৬৫) ও নাতি জাওয়াদ (৬) নিহত হয়েছেন। 

নিহতরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়ায় টেঙ্গারচর এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম (৬৫)। সোনারগাঁ উপজেলার দড়িকান্দি মধ্যপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জাওয়াদ (৬) ।

শনিবার দুপুরে আনোয়ারা বেগমের সঙ্গে জাওয়াদ তার নানীর সঙ্গে বাড়ি ফিরছিল। দড়িকান্দি এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু জাওয়াদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন  বলেন, সড়ক দূর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

খুঁজুন