রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন রুনা খান!

সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন রুনা খান!

নতুন ছবি দিয়ে অন্তর্জালে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী রুনা খান। বছরখানেক আগে ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। প্রতিনিয়ত নতুন নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরেও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন রুনা খান। জানালেন, এই ফটোশুটের পেছনের গল্প। রুনা বলেন, আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি। ইনস্টাগ্রামে দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটারিনা, কারিনা কাপুর, আলিয়া ভাট ওদের সবার ফটোশুট দেখি। সেই দেখা থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে এমন একটা ফটোশুট করা।

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তার বেশকটি সিনেমা মুক্তিরও অপেক্ষায় রয়েছে।

রুনা খান বলেন, এই ফটোশুটের উদ্যোগ আমার নয়। অবশেষে যখন ফটোশুটের বিষয়টি ফাইনাল হলো, তখন শুধু একটা বিষয় চেয়েছিলাম, মেকআপটা যেন আন্তর্জাতিক মানের হয়।

কারণ হিসেবে রুনা বলেন, ‘বাংলাদেশের মেকআপে অন্য রকম একটা ব্যাপার আছে, মোটা আইল্যাশ পরাবে। চোখের ওপর গ্লস দিয়ে ভরে ফেলবে। পারলার টাইপের মেকআপ যেটাকে বলে। আমি ধরে দেখিয়ে দিয়েছি, আমি দীপিকার এই লুক, প্রিয়াঙ্কার নো মেকআপ লুকটা চাই। চোখের পাপড়িটা চাই। চেহারার পুরো ব্যাপারটা যেন বোঝা যায়। এ চাওয়াটা ছিল।

তিনি আরও বলেন, চাইলেই তো আর প্রিয়াঙ্কা, দীপিকা ও ক্যাটরিনার মতো সবকিছু সম্ভব নয়। কারণ, ওরা তো আমাদের চেয়ে হাজার গুণ পেশাদার। তাঁদের কাজের ধরনও আমাদের চেয়ে অনেকটা এগিয়ে। তারপর লুকওয়াইজ কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করেছি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যতটা ধরা যায়।

এক যুগ আগে রুনা খানের ওজন ছিল ৫৬ কেজি। ২০০৯ সালে তার বিয়ে হয়। পরের বছরই সন্তান রাজেশ্বরীর জন্ম। একসময় রুনার ওজন ৯৫ কেজিতে গিয়ে ঠেকে।

সন্তান জন্মের এক বছর পর, মানে ২০১১ সাল থেকে ওজন কমানোর মিশন শুরু করেন রুনা। কিন্তু কোনোভাবেই পারছিলেন না, বরং একপর্যায়ে ওজন আরও বেড়ে হয় ১০৫ কেজি। ওজন কমাতে ধানমন্ডির একাধিক জিম ও প্রশিক্ষকের শরণাপন্ন হন তিনি। শুরু করেন সাঁতার। ভর্তি হন ইয়োগা ও অ্যারোবিকস ক্লাসেও। স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করেন।

 

খুঁজুন