রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন স্পেনের বার্সেলোনায় শাকিবের 'তুফান' দেখল একজন দর্শক

স্পেনের বার্সেলোনায় শাকিবের 'তুফান' দেখল একজন দর্শক



বিনোদন ডেস্ক:


দেশে দারুণ সাফল্যের পরে বিশ্বের ১৫টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি ‘তুফান’। তবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি বিভিন্ন দেশে সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়া ফেললেও ভিন্ন চিত্র দেখা গেল স্পেন-এর বার্সেলোনার একটি থিয়েটারে। 



বার্সেলোনার একটি থিয়েটারে শতাধিক আসনের থিয়েটারে মাত্র একজন দর্শক এই সিনেমা দেখেছেন। শনিবার বিকেলে ফারিয়া আক্তার আনিতা নামের এক তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন একটি চিত্রের দেখা মিলেছে।



ভিডিওতে ওই তরুণীকে বলতে শোনা যায়, আমি শাকিব খানের বড় একজন ভক্ত। এই মুহূর্তে তার ‘তুফান’ দেখছি বার্সেলোনা। আই লাভ মুভি। আমি ‘তুফান-২’-এর অপেক্ষায় আছি। পুরো থিয়েটারে আমি একাই কিন্তু, আমি কিছু মনে করছি না (হাহাহা)।


ভিডিওতে, আনিতা বাদে কাউকে থিয়েটারে দেখা যায়নি। তবে তিনি বেশ উপভোগ করেছেন সিনেমাটি সেটাও জানিয়েছেন।



আনিতা আরও লেখেন, ‘এটা সত্যিই ভালো মুভি, মানুষের দেখা উচিত। এই মুহূর্তে শাকিবের অভিনয় দক্ষতা এখন বলিউড অভিনেতাদের চেয়েও ভালো।’




আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে ‘তুফান’।

খুঁজুন