রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান

সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান

নিজস্ব প্রতি‌বেদক ,কুমিল্লা 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কুমিল্লা চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন এবং নৌকার বিজয়ের জন্য কাজ করবেন।

এ ঘোষণার পর ইমরানের কর্মী-সমর্থকরা তার পক্ষে দফায় দফায় স্লোগান দিয়ে তাকে নির্বাচনে থাকার দাবি জানান। এ সময় কর্মী-সমথর্দের শান্ত থাকার আহবান জানান তিনি।

মাসুদ পারভেজ খান ইমরান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যক্ষ আফজাল খানের ছেলে।

খুঁজুন