রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা শ্রীলঙ্কাই থাকছে এশিয়া কাপের আয়োজক

শ্রীলঙ্কাই থাকছে এশিয়া কাপের আয়োজক

ইয়াশফি রহমান : শ্রীলঙ্কাই থাকছে এশিয়া কাপের আয়োজক । নিজেদের ঘরের মাঠে এই টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত তারা। ইতোমধ্যে অস্ট্রেলিয়াকে তিন টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্টে আতিথেয়তা দিয়ে বুঝিয়ে দিয়েছে দেশটি।

যদিও রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে দেশটিতে এশিয়াকাপের আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কেননা গত এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় দ্বীপরাষ্ট্রে এশিয়া কাপের মতো বড় আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সব উদ্বেগের অবসান ঘটলো।

আগস্ট-সেপ্টেম্বরে (২৭ আগস্ট-১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২২ এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ আরও একটি দল অংশ নেবে।

মঙ্গলবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘মূলত এসিসি থেকেই এশিয়া কাপের সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাই আয়োজন করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়ত কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’

‘বাংলাদেশের সঙ্গে ভারত-পাকিস্তানের মতো হাই-প্রোফাইল দলগুলোও যাবে। তাই আমাদের চেয়ে এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।’– যোগ করেন তিনি।

২০১৮ সালে সবশেষ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২০ সালে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের কারণে তা হয়নি। আর টি-টোয়েন্টি ফরম্যাট হয়েছিল ২০১৬ সালে, বাংলাদেশে। সেবারও বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

২০২০ এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার। করোনার কারণে পিছিয়ে ২০২১ সালে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। অবশেষে ২০২২ সালে হচ্ছে সেটি। অন্যদিকে এশিয়া কাপ ২০২২ আসরের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু তাদের ২০২৩ এশিয়া কাপ আয়োজন করার কথা রয়েছে।

খুঁজুন