বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
প্রতিমন্ত্রীর বক্তব্যে ‘ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ দেখছে টিআইবি • চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি • দূষণ কমাতে প্রতিশ্রুতির কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জুবাইদা রহমানের • জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন? • শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ • ডাচেস সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার পদক নিলেন ভ্যালেরি টেইলর • সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক • ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী • বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের • ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত
আইন আদালত শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি

শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি

অপরাধ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। সম্প্রতি উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলাকারী তাকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করে তার ওপর দা নিয়ে চড়াও হন বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, একটি অটোরিকশায় অবস্থান করার সময় হাসিবুলকে লক্ষ্য করে গালিগালাজ ও নানা মন্তব্য করছেন এক ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি দা হাতে তার দিকে তেড়ে গেলে তিনি দ্রুত অটোরিকশা থেকে নেমে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় দেন। রিসোর্ট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিন আগে হাসিবুল এক নারীসহ ওই রিসোর্টে অবস্থান নেন এবং ঘটনার দিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঘটনার পর হাসিবুল আহত অবস্থায় পুনরায় রিসোর্টে ফিরে আসেন এবং রিসোর্ট কতৃপক্ষ তার হাতে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দেয়। রিসোর্ট থেকে তিনি দুপুরের ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন এবং পরবর্তীতে কুমিল্লায় চলে যান বলে জানান সংশ্লিষ্টরা। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় কিংবা সুনির্দিষ্ট কী কারণে এই হামলার সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাস জানিয়েছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন যে, হাসিবুল ফিরে আসার পর এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হবে। এদিকে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, এই বিষয়ে এখনও কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

খুঁজুন