রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি শ্রীনগর থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য হচ্ছেন মাহাবুব উল্লাহ কিসমত

শ্রীনগর থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য হচ্ছেন মাহাবুব উল্লাহ কিসমত

 শ্রীনগর সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  সদস্য হচ্ছেন এম মাহাবুব উল্লাহ কিসমত। রবিবার জেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তার প্রতিদ্বন্দ্বিতায়  ২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  একক প্রার্থীতা লাভ করেন। 

কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ কিসমতের প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, ষোলঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুল হাসান। 

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন জানান, শ্রীনগর উপজেলা থেকে ১টি পদের বিপরীতে যে ৩জন প্রার্থী হয়েছিলেন তারা সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন। দলীয় শৃংখলা বজায় রাখার জন্য আলোচনার ভিত্তিতে ২জন তাদের মনোনয়ন প্রত্যাহার করলে এম মাহবুব উল্লাহ কিসমত একক ভাবে প্রার্থী হন। তার কোন প্রতিদ্বন্দ্বী  প্রার্থী না থাকায় এম মাহবুব উল্লাহ কিসমত আগামী জেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর থেকে সদস্য নির্বাচিত হবেন। 

এম মাহবুব উল্লাহ কিসমত মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন, দলীয় সিদ্ধান্তে শ্রীনগর উপজেলার সদস্য পদে একক প্রার্থী হতে পেরেছি। এজন্য আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ  

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ইকবাল হোসেন মাস্টারকে ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে এডভোকেট কামরুল হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খুঁজুন