সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর শ্রীনগরে ছেলেকে মারধর করে মায়ের কানের দুল ছিড়ে নিয়েছে প্রতিপক্ষ

শ্রীনগরে ছেলেকে মারধর করে মায়ের কানের দুল ছিড়ে নিয়েছে প্রতিপক্ষ

শাহ আলম ইসলাম নিতুল:

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলেকে মারধরের পর মায়ের কানের দুল ছিড়ে নিয়েছে প্রতিপক্ষ। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খাহ্রা এলাকায় এঘটনা ঘটে। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাহ্রা এলাকার উত্তম বনিকের স্ত্রী কল্পনা বনিক একই এলাকার শুভ বনিকদের জায়গায় ময়লা অবর্জনা ফেলে। শুভ বনিক এর বিরোধিতা করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তম বণিক (৪৫), দিলীপ কুমার বণিক (৬৫), জীৎ বণিক (১৯), রাজ বণিক (১৯), কামনা বণিক (৩৪) কল্পনা বণিক (৩৭), পূর্ণিমা বণিক (৫৫) সহ অজ্ঞাত বেশ কয়েকজন মিলে শুভ বনিককে মারধর শুরু করে। এসময় শুভ বনিকের মা সবিতা বনিক তার ছেলেকে বাঁচাতে গেলে প্রতিপক্ষ তাকে মারধর করে কানের দুল ছিড়ে নিয়ে যায়। মা-ছেলের চিৎকারে আশ পাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সবিতা বনিককে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় সবিতা বনিক শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

খুঁজুন