রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি শ্রীনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে জেলা সভাপতি লাঞ্চিত

শ্রীনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে জেলা সভাপতি লাঞ্চিত

 শ্রীনগর সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনকে লাঞ্চিত করা হয়েছে। এসময় কলেজের গেটে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশী পাহারায় তিনি স্থান ত্যাগ করেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সম্মেলনের একাধিক কাউন্সিলর জানান, শনিবার বিকাল ৩টার দিকে সম্মেলনের প্রধান অতিথী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও বিশেষ অতিথী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাউন্সিলরদেরকে হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে ডেকে নেন। সেখানে সভাপতি পদে পূর্বের কমিটির সভাপতি আহসান হাবীবের সাথে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক আইয়ূব খান ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মুকুল প্রতিদ্বন্দিতা করলেও মোহাম্মদ মহিউদ্দিন জসিম উদ্দিন মুকুলকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন। এসময় উত্তেজনা শুরু হয় এবং কাউন্সিলরদের একাংশ ভোট দাবী করে স্লোগান দিতে শুরু করে। মোহাম্মদ মহিউদ্দিন এসময় দুটি প্যানেলের কথা উল্লেখ করে বলেন এক প্যানেল থেকে সভাপতি ঘোষণা করা হয়েছে তাই অপর প্যানেল থেকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হল। আপনারা যেহেতু এই সিদ্ধান্ত মানছেন না তাই সম্মেলন স্থগিত করা হলো এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এই বক্তব্য শেষ করে তিনি নেতা-কর্মীদের সহায়তায় দোতলা থেকে নীচে নেমে আসেন। গাড়ীতে উঠার আগে তাকে কয়েকজন মিলে লাঞ্চিত করে এবং কলেজের গেটে তালা লাগিয়ে দেয়।  এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং গেটের তালা ভেঙ্গে তাকে বহনকারী গাড়িটি পার করে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হাঁসাড়া এলাকায় অবস্থান নেয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, হাঁসাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

খুঁজুন