মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে
রাজনীতি শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় কোলাপাড়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। 

কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী গোপিনাথ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আলম চৌধুরী, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক নিজামউদ্দিন চৌধুরী পারভেছ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ডালুু, হারুন অর রশিদ, সুব্রত সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদ হাজী নেছারউল্লাহ্ সুজন,যুবলীগ নেতা আলাউদ্দিন সিকদার সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, হাজী আব্দুর রহিম, হাসেম হাওলাদার, সাজেদুল আলম ওপেল, আতাহার হোসেন, কাউসার উল্লাহ কার্জন, ওহাব দেওয়ান, কাউসার উল্লাহ শ্যামল, ফয়েজুল ইসলাম, ফাহিম ইসলাম প্রিন্স,  প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও সকল শহীদের প্রতি বিশেষ দোয়া মাহফিল শেষে প্রায় ৩ হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

খুঁজুন