রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা শ্রীনগরে খেলার মাঠে হামলা, আহত ৪

শ্রীনগরে খেলার মাঠে হামলা, আহত ৪

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শ্রীনগরে ফুটবল খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ হামলার 

ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া গ্রামের জামাল 

হোসেনের পুত্র মো. জুনায়েদ (২০), রনি (১৯), রাতুল (১৯) ও নিলয় (১৮) 

আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল 

টুর্নামেন্টের খেলা চলছিল। এ খেলায় ষোলঘর ইউনিয়ন একাদশ ও তন্তর 

ইউনিয়ন একাদশ দলের মধ্যে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায়। 

এ সময় ষোলঘর এলাকার মাধব মন্ডলের ছেলে শংকর মন্ডল (৩৫), সুজিত মন্ডল (৩০), একই এলাকার সাব্বির (২৫), সোহেল (২৩), আতিক (২৬) ও শাকিলের (২৫) সাথে কথা কাটাকাটির এক পর্যায় শ্রীনগর সরকারি কলেজের ছাত্র জুনায়েদ নামে এক ছাত্রের ওপর হামলা চালায় তারা। এতে জুনায়েদসহ ৪ জন আহত হয়। ভুক্তভোগী কলেজ ছাত্র জুনায়েদ বলেন, তাদের হামলায় আমার নাক রক্তজখম হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত শংকর মন্ডলের সাথে 

যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মো. জিয়াউল হক এ ব্যাপারে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে

খুঁজুন