রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর শ্রীপুরে প্রাথমিক শিক্ষকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে প্রাথমিক শিক্ষকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

      গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে   ইফতার মাহফিল, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের অডিটরিয়ামে আজ (২৪ শে এপ্রিল) জনাকীর্ণ এ ইফতার মাহফিল,দোয়া ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

মোশাররফ হোসেন দীপুর সঞ্চালণায় ও মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ ইফতার, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড সামসুল আলম প্রধান, শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু,উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষা কমিটির প্রভাবশালী সদস্য মাসুদ আলম ভাংগী,উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, সহকারি শিক্ষা অফিসার  হারুন অর রশিদ,পারুল খানম,মনিরা খাতুন,এসএম হারুন,আকরাম হোসেন।

এছাড়া শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আসমা আফরোজ,দুলাল মিয়া,আবু নাঈম ও মাহবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আজকের উক্ত ইফতার মাহফিল, আলোচনা সভা ও বিশেষ দোয়ার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ শতাধিক প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক ওমর ফারুক এবং সভাশেষে প্রয়াত ও অসুস্থ শিক্ষকদের জন্য দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খুঁজুন