রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার গোসাইরহাট উপজেলায় আজ মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মজিবর খান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের মৌলভীবাজারের মোতালেব সরদারে দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মজিবর খান জেলার গোসাইরহাট উপজেলার পূর্ব লাকাচুয়া গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান চালক মজিবর খান গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের মৌলভীবাজারে মোতালেব সরদারের দোকানের সামনে বেঞ্চে বসা ছিলেন।

এ সময় বেপরোয়া গতির একটি মাহিন্দ্রা ট্রাক্টর সড়কের পাশে বেঞ্চে বসে থাকা মজিবর খানকে চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা মজিবর খানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন