বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা শরিফুলকে ছাড়াই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

শরিফুলকে ছাড়াই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তার বদলি হিসেবে দ্বিতীয় টেস্টের দলে কাউকে দলে নেওয়া হয়নি। এ ছাড়া প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন নেই।

বুধবার শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথার বাউন্সারে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় শরিফুলকে। সেই চোটে গতকাল বল হাতে নিতে পারেননি তিনি। আজ জানা যায়, পরীক্ষায় তার হাতে চিড় ধরা পড়েছে। এজন্য অন্তত ২১ দিন মাঠের বাইরে কাটাতে হবে এই তরুণ পেসারকে।

এছাড়া চোটের কারণে দ্বিতীয় টেস্টের দলেও জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। ঢাকা প্রিমিয়ার লিগে ফিল্ডিংয়ের সময় ডানহাতে চোট পাওয়ায় প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ না হওয়ায় দ্বিতীয় টেস্টেও তাকে ছাড়া খেলবে বাংলাদেশ।

আগামী ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

খুঁজুন