রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন সরিষা ক্ষেতে বোনদের সাথে পরীমণি

সরিষা ক্ষেতে বোনদের সাথে পরীমণি

চারিদিকে কনকনে শীত। আকাশ থেকে নামছে ঘন কুয়াশা আর চারিদিকে বইছে হিমেল হাওয়া। এক কথায় শীত একবারে জেঁকে বসেছে শীত। আর শীত মানেই দিগন্তবিস্তৃত সরিষা ক্ষেত।

সবুজ আর হলুদে একাকার হয়ে উঠেছে বাংলার মাঠ, প্রান্তর। হলুদ সরিষা ফুলের সেই আভা উপভোগ করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও।

পরী একাই নয়, হাজির হলেন দলবল নিয়ে। ছবির লোকেশন ট্যাগ দেখে জানা গেল বরিশালের কোন একটি স্থানে ছবিগুলো তুলেছেন পরী। আর সঙ্গে রয়েছেন কয়েকজন বোন।

পরীমণি ছবিগুলো শেয়ার করে বিস্তর এক ক্যাপশন যুক্ত করেছেন। বোনদের উদ্দেশে শুরুতেই লেখেন, তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সঙ্গেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়।

ছবিগুলোর পেছনের গল্পও যুক্ত করেছেন এই পোস্টে। পরীমণি লেখেন, ছবিগুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িতে বাবুকে (পরীর পুত্র রাজ্য) ঘুমে রেখে একটা আননোন মার্কেটে নাক, মুখ চাদরে ঢেকে নেমে পরলাম শাড়ি খুঁজতে। পাই না, পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি! এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষ মেষ।

যোগ করে তিনি আরও লেখেন, ওদিকে রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনও। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের নিচে! এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে হিহি-হাহা করতে করতে এতো সুন্দর কিছু মুহুর্ত ধরে রাখতে পারলাম।

বোনদের আবদার রাখতেই এত খাটুনী পরীমণির বুঝিয়ে তিনি লিখেছেন, ‘‘মোট কথা হলো ‘ও পরী আপু চলোনা সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি!’ আর আমি এই মহাযজ্ঞটি ঘটিয়েছি দের ঘণ্টারো কম সময়। কাজিনস ফরএভার’’।

এদিকে, ২০২৩ সালের শেষের দিকে এসে একের পর এক ওটিটি কন্টেন্টে যুক্ত হয়েছেন পরীমণি। রায়হান রাফির একটি ওটিটি কন্টেন্টে অভিনয় করবেন জানানোর পরই খবর আসে অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ নামের ওয়েব সিরিজে অভিনয় করবেন পরী। এছাড়াও ‘বুকিং’ নামের আরেকটি ওটিটি কন্টেন্টে চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। যেটি নির্মাণ করবেন মিজানুর রহমান আরিয়ান।

অন্যদিকে, পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘মা’। এরপরই তার অভিনীত ‘পাফ ড্যাডি’ নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পায়। বর্তমানে কাজ করছেন রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমায়।

 

খুঁজুন