মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
রাজনীতি সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে: তাহের

সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে: তাহের

সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে গুরুত্বহীন করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ১৪ নভেম্বর রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয়, তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। খুব কম লোকই এই ভোট দেয়ার বিষয়ে আগ্রহী হবে।

খুঁজুন