রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর সড়কে-ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে

সড়কে-ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে

রাজধানীর একটি সড়ক ও ফুটপাত দখল করে রাখা নির্মাণসামগ্রী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাৎক্ষণিক নিলামে সাড়ে ১২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এ ছাড়া একটি আবাসন প্রতিষ্ঠানের তৈরি করা অবৈধ পাঁচটি লোহার ফটক ভেঙে সেগুলোও নিলামে প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আওতাধীন রাজধানীর মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা হাউজিং এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানান, আবাসিক ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে রাস্তা ও ফুটপাতে ইট রেখে বন্ধ করে রাখা হয়েছিল। পরে ওই ইট ১৩ হাজার টাকা, ভ্যাট ও আয়করসহ ১৪ হাজার ৬২৫ টাকায় বিক্রি করা হয়। পাশের আরেকটি নির্মাণাধীন ভবনের সামনের রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে বালু, ইটের খোয়া ও রড রাখা হয়েছিল। সেগুলো তাৎক্ষণিকভাবে নিলামে তোলা হয়। নিলামে ভ্যাট ও আয়করসহ সেগুলো ১২ লাখ ৫৬ হাজার ৮৭৫ টাকায় বিক্রি হয়।

এ ছাড়া চন্দ্রিমা হাউজিং আবাসন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় অবৈধভাবে ৫টি লোহার ফটক তৈরি করে রেখেছিল। সেগুলো ভেঙে ফেলা হয়। পরে ওই ফটকগুলো নিলামে ৪৬ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।

মোতাকাব্বীর আহমেদ বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় নির্মাণসামগ্রী জব্দ করা হয়। পরে সেগুলো জনসমক্ষে উন্মুক্ত স্থানে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, আবাসন প্রতিষ্ঠানের ৫টি অবৈধ ফটক ভাঙা হয়েছে। বাকি যে কয়টি ফটক রয়েছে, তা প্রতিষ্ঠানকে আগামী সাত দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়।

খুঁজুন