মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
মহানগর সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্মসূচি চালাচ্ছে বিআরটিএ

সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্মসূচি চালাচ্ছে বিআরটিএ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এখন প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ। এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের আগ পর্যন্ত দলীয় কর্মসূচি চলবে।

কাকরাইলে, বিআরটিএর বিশেষ কর্মসূচি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ তৃতীয় দিনের মতো এই কর্মসূচি চালাচ্ছে বিআরটিএ। আগামী বৃহস্পতিবার শেষ হবে এই কার্যক্রম। এতে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। এরপর কেউ আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত।এ সময় ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটাই বাস্তবায়ন করা হবে।

খুঁজুন