বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরুস্কার বিতরণ অনুষ্ঠিত।

সোমবার ২০ মার্চ সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ও  সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু সায়েম এর সার্বিক তত্তাবধানে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিন ব্যাপি 

ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এউপলক্ষে আয়োজীত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক তরফদার। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ভীমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র ও মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার (অবঃ)  এস এম আফাজ উদ্দিন, শিক্ষক (অবঃ) আব্দুস সামাদ তরফদার সহ সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজন সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।  

ক্রীড়া প্রতিযোগীতায় (বিভিন্ন খেলায়) অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে বিকেল ৩ টায় পরুস্কার বিতরণ করেন অতিথিরা। এরপর সারে ৩ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান গান, নৃত্য, কৌতুক পরিবেশন করেন ঐ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বিকেল সারে ৬টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক সহ এলাকার হাজারো নারী, পুরুষ ও শিশুরা অনুষ্ঠান উপভোগ করেন।

খুঁজুন