সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ রাজস্থলীতে

সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ রাজস্থলীতে

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি 

রাঙ্গামাটির রাজস্থলীতে সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে মারমা নাগরিক সমাজের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রতি সময় সন্তু লারমা

সশস্ত্র সংগঠন জেএসএস বাহিনীর হামলায় বান্দরবনে দর রাজভিলার মশালবুনিয়া

সামাপ্রু মারমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে।

বক্তারা আরও বলেন, শান্তি চুক্তি হয়েছে শান্তির জন্য কিন্তু সাধারণ মানুষ

শান্তিতে ঘুমাতে ও বসবাস করতে পারে না। অস্ত্র, চাঁদাবাজি পরিহার করে

আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহবান জানান বক্তারা।

একই সাথে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয় সমাবেশ থেকে।

বাঙ্গালহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিউমং মারমার সভাপতিত্বে

আরও বক্তব্য রাখেন নির্যাতিত পরিবারের পক্ষে মংখাইনু মারমা, মারমা নাগরিক

সমাজের সাধারণ সম্পাদক সাইলু মং মারমা প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা  হয়।

উল্লেখ্য বিগত ৩ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে বান্দরবান রাঙ্গামাটি

সীমান্তের রাজভিলার মশালবুনিয়া পাড়ায় সামাপ্রু মারমা নামে একনারীকে মারধর

ও হত্যার হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনার জন্য জনসংহতি

সমিতি জেএসএস) সন্তু লারমার সংগঠনকেই দায়ী করেন।

খুঁজুন