অর্থনীতি ডেস্ক: বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ বাইন্যান্স আগামী বছর এশিয়ার পাঁচটি নতুন বাজারে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। সম্প্রতি রেকর্ড পরিমাণ সাইবার চুরির ঘটনার রেশ না কাটতেই এই নতুন বাজারে পা রাখার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে এই সম্প্রসারণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভালের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাইন্যান্সের আঞ্চলিক প্রধান এসবি সেকার।
তিনি জানান যে অন্তত পাঁচ থেকে ছয়টি নতুন বাজারের সঙ্গে বর্তমানে তাদের আলোচনা চলছে যার মধ্যে তিনটি বেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কোন কোন দেশে এই সম্প্রসারণ হতে যাচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি। এই পরিকল্পিত সম্প্রসারণের যাবতীয় বিস্তারিত তথ্য আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। বর্তমানে বিশ্বের ১০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনার লাইসেন্স রয়েছে এই ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটির।
এর আগে সম্প্রতি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত হ্যাকাররা প্ল্যাটফর্মটি থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরি করে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং বাইন্যান্স উভয়েই এই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে পিয়ংইয়ং। মেটা অংকের এই ক্ষতির ধাক্কা সামলে ওঠার পর চুরি হওয়া অর্থের বড় অংশ পূরণ করে গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের সুবিধা পুনরায় চালু করেছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা বাইন্যান্সের এই অর্থ চুরির ঘটনাটিকে ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো ডাকাতি হিসেবে বর্ণনা করেছেন। হামলার পর প্রথম ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল বাইন্যান্স। বর্তমানে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা কেবল ওই চুরির ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা ক্রিপ্টো শিল্পের সার্বিক নিরাপত্তা ঝুঁকির দিকে মোড় নিয়েছে। এই বড় ধাক্কা কাটিয়ে বাইন্যান্স এখন পুরো ইকোসিস্টেমকে সুরক্ষিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছে।
শত কোটি ডলারের হ্যাকিং সামলে এশিয়ার ৫ বাজারে বাইন্যান্স
শত কোটি ডলারের হ্যাকিং সামলে এশিয়ার ৫ বাজারে বাইন্যান্স
অর্থনীতি ডেস্ক: বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ বাইন্যান্স আগামী বছর এশিয়ার পাঁচটি নতুন বাজারে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। সম্প্রতি রেকর্ড পরিমাণ সাইবার চুরির ঘটনার রেশ না কাটতেই এই নতুন বাজারে পা রাখার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে এই সম্প্রসারণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভালের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাইন্যান্সের আঞ্চলিক প্রধান এসবি সেকার।তিনি জানান যে অন্তত পাঁচ থেকে ছয়টি নতুন বাজারের সঙ্গে বর্তমানে তাদের আলোচনা চলছে যার মধ্যে তিনটি বেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কোন কোন দেশে এই সম্প্রসারণ হতে
যাচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি। এই পরিকল্পিত সম্প্রসারণের যাবতীয় বিস্তারিত তথ্য আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। বর্তমানে বিশ্বের ১০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনার লাইসেন্স রয়েছে এই ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটির।এর আগে সম্প্রতি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত হ্যাকাররা প্ল্যাটফর্মটি থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরি করে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং বাইন্যান্স উভয়েই এই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে পিয়ংইয়ং। মেটা অংকের এই ক্ষতির ধাক্কা সামলে ওঠার
পর চুরি হওয়া অর্থের বড় অংশ পূরণ করে গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের সুবিধা পুনরায় চালু করেছে প্রতিষ্ঠানটি।বিশেষজ্ঞরা বাইন্যান্সের এই অর্থ চুরির ঘটনাটিকে ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো ডাকাতি হিসেবে বর্ণনা করেছেন। হামলার পর প্রথম ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল বাইন্যান্স। বর্তমানে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা কেবল ওই চুরির ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা ক্রিপ্টো শিল্পের সার্বিক নিরাপত্তা ঝুঁকির দিকে মোড় নিয়েছে। এই বড় ধাক্কা কাটিয়ে বাইন্যান্স এখন পুরো ইকোসিস্টেমকে সুরক্ষিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত