বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে • যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের • অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত • অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী • মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী • দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর • এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের • স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান • যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয় • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল, হাতাহাতি
অর্থ ও বাণিজ্য সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে

সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে

অর্থনীতি ডেস্ক: লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে যৌথ উদ্যোগে ইউরোপের বাজারে সিলেটের চা পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে পর্তুগালের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিলেটে উৎপাদিত চায়ের বিশেষ ব্র্যান্ড ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ উদ্বোধন করেন। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে লন্ডন টি এক্সচেঞ্জের নিজস্ব আউটলেটে সম্প্রতি এই উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে পর্তুগিজ রাজপরিবারের ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে এই বিশেষ চায়ের নামকরণ করা হয়।

অনুষ্ঠানে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা জানান, বাংলাদেশের চা অত্যন্ত অসাধারণ এবং এটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তারা সর্বাত্মক চেষ্টা চালাবেন। তার পূর্বপুরুষরাই প্রথম ইংল্যান্ডে চা নিয়ে গিয়েছিলেন উল্লেখ করে তিনি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতিতে চা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের এই চায়ের পরিচিতি বাড়াতে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে দেশের চায়ের বাজারের বিভিন্ন সংকট যেমন দরপতন, নিলামে কম মূল্য এবং অর্থায়নের সমস্যা নিয়ে বিশদ আলোচনা হয়। লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শেখ আলিউর রহমান জানান, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে চায়ের দাম বাড়ানো এবং বাগানগুলোর জন্য সহজ শর্তে ঋণ দেওয়া অত্যন্ত জরুরি। ভারত ও শ্রীলঙ্কার মতো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চা-কেও শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

শেখ আলিউর রহমান আরও বলেন, চা বাগানগুলোর জন্য উচ্চ সুদের হার এবং অর্থায়ন বড় একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তিনি জানান, লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের উন্নতমানের চা সংগ্রহ, মান নিয়ন্ত্রণ এবং রপ্তানি বৃদ্ধির জন্য ইতোমধ্যে সিলেটে প্যাকেজিং ইউনিট ও ওয়্যারহাউস স্থাপন করেছে। চা শিল্পের প্রসার ও রপ্তানি বাড়াতে পারলে বাগানগুলোর আর্থিক অবস্থা উন্নত হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

খুঁজুন