বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
খেলাধুলা সতীর্থ হচ্ছেন মেসি-বেনজেমা !

সতীর্থ হচ্ছেন মেসি-বেনজেমা !

ইয়াশফি রহমান : লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে এক সময় লড়াই করতেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। সময়ের পরিক্রমায় সতীর্থ হয়েছেন তারা। এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন জয়ের জন্য। চলতি মৌসুমে দুইজনই পিএসজির ক্যারিয়ারের ইতি টানলেন।

রামোসের নতুন গন্তব্য নিয়ে গণমাধ্যমে সেভাবে সংবাদ প্রকাশ না হলেও মেসির সম্ভাব্য তিন গন্তব্য নিয়ে গুঞ্জন রটছে অনেক দিন। এদিক থেকে এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

শনিবার (৩ জুন) পিএসজির হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলেন রামোস ও মেসি। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। মেসির জন্য বছরপ্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে রেখেছে আল হিলাল। মেসিকে পেতে প্রস্তুত সাবেক ক্লাব বার্সেলোনা ও আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি।

মেসি যদি আল হিলালে যোগ দেয় তবে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী দলের সাবেক এক তারকাকে পাবেন সতীর্থ হিসেবে। আর তিনি হলেন করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছর পর রিয়াল ছেড়েছেন বেনজেমা। গুঞ্জন রটেছে বেনজেমাও আল হিলালে যোগ দিচ্ছেন।

যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ক্লাবটি। তবে সৌদির ক্রীড়া মন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল জানিয়েছেন, মেসি ও বেনজেমাকে সই করানোর প্রক্রিয়া চলছে। ঠিক সময়ে সব জানিয়ে দেয়া হবে।

মেসিকে বছর প্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা আল নাসর থেকে পাওয়া রোনালদোর বেতনের দ্বিগুণ। সেই কারণে মেসির না করা খুব কঠিন বলেই মনে করছে সৌদির ক্লাব। বেনজেমাকেও প্রতি বছর ৮৮৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা।

আল হিলাল আশাবাদী, দুই ফুটবলারকেই পাবে তারা। এ বার সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে আল হিলাল। পরের বার মেসি-বেনজেমার যুগলবন্দিকে মাজিমাত করতে চাইছে ক্লাবটি।

তবে এই লড়াইয়ে রয়েছে আরও একটি ক্লাব। সেটি সৌদির আল ইত্তিহাদ। তারাও বেঞ্জেমাকে নিতে চাইছে। কথাবার্তা চলছে। তবে আল হিলাল সেই দৌড়ে খানিকটা হলেও এগিয়ে আছে বলে খবর। সূত্র : স্পোর্টস ব্রিফ

খুঁজুন