রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টি সবার জন্যই জরুরি

সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টি সবার জন্যই জরুরি

সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি শুধু ডায়াবেটিস রোগীর জন্য নয়, সুস্থ-অসুস্থ— সব ধরনের মানুষের স্বাস্থ্যের জন্যই সমান গুরুত্বপূর্ণ। বিষয়ে ধ্যান-ধারণার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই বিশেষজ্ঞদের এসব পরিবর্তনের সঙ্গে থাকতে হবে।

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশের (ডিএনএসবি) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পুষ্টিবিদ নিয়োগের দাবিও জানিয়েছেন তারা। ডায়াবেটিস রোগীদের জন্য পুষ্টিবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও পরামর্শের জন্য কাজ করা ডিএনএসবির পঞ্চম বার্ষিক সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, চিকিৎসার ক্ষেত্রে এখানে যেসব গবেষণা অনুসরণ করা হয় তার বেশির ভাগই পশ্চিমা বিশ্বের। নিজস্ব গবেষণার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, দেশের সাধারণ খাবারগুলোর কোনটায় চর্বি, আঁশ ও চিনির পরিমাণ কত তা বের করতে হবে। এতে দেশের মানুষও উপকৃত হবেন। এখন সব ধরনের রোগের ক্ষেত্রেই পুষ্টির গুরুত্ব আছে।

বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান বলেন, সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টির বিষয়টি শুধু ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের জন্য না; সবার জন্যই এটা প্রযোজ্য। পুষ্টি বিষয়ে গত ৫ থেকে ১০ বছরের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। যারা এ বিষয়ে পড়াশোনা করছেন এবং চিকিৎসা দিচ্ছেন, তাঁদের এই পরিবর্তন জানতে হবে এবং খোঁজ রাখতে হবে।

খুঁজুন