রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন স্থূলকায় নারীদের সৌন্দর্য প্রতিযোগিতা

স্থূলকায় নারীদের সৌন্দর্য প্রতিযোগিতা

মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাসনুভা তাবাচ্ছুম। সম্প্রতি রাজধানীর এক হোটেল অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। এ সময় বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন অভিনয়শিল্পী ও প্রতিযোগিতার বিচারক দিলারা জামান।

বাংলাদেশে প্রথমবার আয়োজন করা হয় ভিন্ন ঘরানার এই সৌন্দর্য প্রতিযোগিতার। স্থূলকায় নারীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করে রিয়েল হিরোজ এক্স প্রো অ্যান্ড কমিউনিকেশনস। এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন নির্জন মোমিন ও দ্বিতীয় রানারআপ হয়েছেন রুমানা।

অনুভূতি প্রকাশ করে তাসনুভা তাবাচ্ছুম বলেন— টপ ফাইভে যাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি বিজয়ী হব। আমার নাম ঘোষণার পর বাকরুদ্ধ হয়ে যাই। প্রথমবারের মতো এত বড় একটি জায়গায় বিজয়ের মুকুট পরব—এটা অন্যরকম এক অনুভূতি। 

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন—দিলারা জামান, আবিদা সুলতানা, চয়নিকা চৌধুরী, রোজিনা, আফরান নিশোসহ অনেকে।

খুঁজুন