বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে যেসব কারণে

স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে যেসব কারণে

দেশে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অনেকের ধারণা, স্তন ক্যান্সার শুধু নারীর হয়। এই ধারণা ভুল। নারী-পুরুষ উভয়ই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। তবে এই রোগে পুরুষের তুলনায় নারীর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। নারীর ক্ষেত্রে বয়স চল্লিশ পার হলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এছাড়া যেসব কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে-

বাইরের খাবার খাওয়ার প্রবণতা শরীরে অতিরিক্ত ওজন স্তন ক্যান্সারের অন্যতম কারণ। বিভিন্ন কারণে ওজন পেতে পারে। বাইরের তেল-ঝাল-মশলা জাতীয় অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তার মধ্যে অন্যতম। শরীরে ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে স্তন ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। ক্যান্সারের ঝুঁকি কমাতে ওজন নিয়ন্ত্রণে রাখা, পুষ্টিকর খাবার খাওয়া এবং সুস্থ জীবনযাপন মেনে চলতে হবে।

নিয়ম করে শরীরচর্চা না করাদৈনন্দিন জীবনযাপনে সুস্থ থাকতে নিয়ম করে শরীরচর্চা করার কোনও বিকল্প নেই। শারীরিক ক্রিয়াকলাপ শুধু ক্যান্সার নয়অন্যান্য অনেক রোগেরও আশঙ্কা কমায়। স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে প্রতি দিন অন্তত প্রায় ঘণ্টাখানেক ব্যায়ামযোগাসনপ্রাণায়াম করা প্রয়োজন।

নিয়মিত মদ্যপান ও ধূমপান মানসিক চাপ  উদ্বেগ কমাতে অনেকেই ভরসা রাখেন মদ্যপানে। দীর্ঘ দিন ধরে মদ্যপানের অভ্যাস স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ধূমপানের অভ্যাস : ক্যান্সার প্রতিরোধে মদ্যপান  ধূমপানের অভ্যাস ত্যাগ করার বিকল্প কিছু নেই। সুস্থ্য থাকতে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে।

রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে আসা ত্বকের যত্ন নিতেরূপটান করতে অনেকেই ভরসা রাখেন বাজার চলতি নামী দামি প্রসাধনীর উপর। এসব প্রসাধনীতে ব্যবহৃত হয় রাসায়নিক পদার্থ। এতেও স্তন ক্যান্সার হতে পারে।

খুঁজুন